আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বিবৃতিতে বলা হয়, কুয়েত বা জর্ডানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি ইরানের পূর্ণ সম্মান রয়েছে।
তবে এই সামরিক ঘাঁটিগুলো স্থানীয় কোনো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে পরিচালিত হয় না; বরং এগুলো মার্কিন আইন, বিচার ব্যবস্থা ও সামরিক পুলিশের অধীনে থাকা 'আমেরিকার দখলীকৃত এলাকা'।
ইরানি বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন আগ্রাসনের প্রথম দিনে মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় শহীদ হওয়া ১৬৮ জন শিশুসহ অগণিত সাধারণ মানুষের রক্তের বদলা নিতেই এই প্রতিরোধ।
আইআরজিপিসি জোর দিয়ে বলেছে, "আমাদের দেশের ওপর হামলাকারী এবং আমাদের কোমলমতি শিশুদের হত্যাকারীরা যেসব ঘাটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, সেই দখলদার মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানা আমাদের আইনগত, ধর্মীয় এবং যৌক্তিক অধিকার।
Your Comment